Tuesday, 21 July 2026
  • Home  
  • প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? এ নিয়ে যত ভুল ধারণা
- জীবনযাপন

প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? এ নিয়ে যত ভুল ধারণা

আপনি কি জানেন আপনার প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? আমরা সবাই জানি যে,পানি মানবদেহের জন্য অপরিহার্য একটি উপাদান। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হজম প্রক্রিয়া, রক্ত সঞ্চালন, পুষ্টি পরিবহন এবং শরীর থেকে বর্জ্য অপসারণ—সব ক্ষেত্রেই পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু অনেকেই জানেন না, প্রতিদিন ঠিক কতটুকু পানি পান করা উচিত। কেউ প্রয়োজনের চেয়ে কম পানি পান […]

আপনি কি জানেন আপনার প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? আমরা সবাই জানি যে,পানি মানবদেহের জন্য অপরিহার্য একটি উপাদান। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হজম প্রক্রিয়া, রক্ত সঞ্চালন, পুষ্টি পরিবহন এবং শরীর থেকে বর্জ্য অপসারণ—সব ক্ষেত্রেই পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু অনেকেই জানেন না, প্রতিদিন ঠিক কতটুকু পানি পান করা উচিত। কেউ প্রয়োজনের চেয়ে কম পানি পান করেন, আবার কেউ অতিরিক্ত পানিও পান করে থাকেন। তাই এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।

সাধারণত কেউ ক্লান্ত থাকলে বা ত্বক শুষ্ক দেখালেই আমরা পানি পান করাকে এর সমাধান হিসেবে মনে করি।কিন্তু এটা কি আদেও সঠিক ?

বিশেষজ্ঞরা বলেন যে, কেউ যদি সবসময় নিজের সাথে পানির বোতল বহন করে তাহলে অভ্যাসবশত দেখা যায় তিনি তার শরীরের প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করছেন। 

এক সময় মানুষ বিশুদ্ধ পানির অভাবে তৃষ্ণা নিয়ে বেঁচে থাকত।

তবে  এখন এমন সময় এসেছে যে মানুষকে প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করতে দেখা যায়।

প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মানবদেহে পানির চাহিদা পূরণে ৮*৮ নিয়মটি বেশ জনপ্রিয়। এর অর্থ হল প্রতিদিন আটবার পানি পান করা এবং প্রতিবার ২৪০ মিলিলিটার  করে পানি গ্রহণ করা।

এর ফলে সারাদিনে দুই লিটারের মতো পানি খাওয়া হয়। তবে বিজ্ঞান এই নিয়মকে সমর্থন করে না।

বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গড়ে ২ থেকে ৩ লিটার পানি পান করা প্রয়োজন। এটি প্রায় ৮ থেকে ১২ গ্লাস পানির সমান। তবে সবার ক্ষেত্রে এই পরিমাণ সমান নয়।

বয়স, ওজন, আবহাওয়া, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করে পানির চাহিদা পরিবর্তিত হতে পারে। যারা বাইরে কাজ করেন বা বেশি ঘামেন, তাদের তুলনামূলক বেশি পানি প্রয়োজন হয়।

ওজন অনুযায়ী প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

প্রতি কেজি ওজনে ৪০ মিলি পানি পান করা উচিত। আপনার শরীরের ওজনকে ৪০ মিলি দিয়ে গুণ করলে দৈনিক পানির চাহিদা পেয়ে যাবেন। যেমন, আপনার ওজন যদি ৭০ কেজি হয়, তবে দৈনিক চাহিদা: (৭০*৪০=২৮০০) মিলি বা ২.৮ লিটার।

তবে যারা গরম এবং আর্দ্র পরিবেশে বা উঁচু কোথাও বসবাস করেন, সেইসাথে ক্রীড়াবিদ এবং গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো নারীদের অন্যদের তুলনায় বেশি পানি পান করতে হবে, বলেছেন বিশেষজ্ঞরা। 

গরমে কেন বেশি পানি পান করা দরকার?

গরমের সময় শরী্রে প্রচুর ঘাম হয়এবং  ঘামের মাধ্যমে প্রচুর পানি বের হয়ে যায়। এতে শরীরে পানিশূন্যতা বা পানিসল্পতা দেখা দেয়। পর্যাপ্ত পানি পান না করলে ক্লান্তি, শরীর দুর্বল লাগা, মাথাব্যথা, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া এবং মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, তীব্র গরমে শুধু পানি নয়, ডাবের পানি, লেবুর শরবত কিংবা ওরস্যালাইনও শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

শরীর কীভাবে জানায় যে পানি দরকার?

অনেকেই শুধু তৃষ্ণা পেলেই পানি পান করেন। তবে তৃষ্ণা লাগা অনেক সময় শরীরে পানির ঘাটতির একটি দেরিতে পাওয়া সংকেত।

পানিশূন্যতার সাধারণ লক্ষণগুলো আমাদের জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে—

মুখ শুকিয়ে যাওয়া

প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া

মাথাব্যথা

ক্লান্তি

মাথা ঘোরা

ত্বক শুষ্ক হয়ে যাওয়া

এসব লক্ষণ দেখা দিলে দ্রুত পানি পান করা উচিত।

অতিরিক্ত পানি পান করাও কি ক্ষতিকর?

অনেকের ধারণা, যত বেশি পানি পান করা যায় তত ভালো। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পানি পান করাও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা আছে যেমনঃ 

প্রতিদিন বেশি বেশি পান করা সুস্বাস্থ্য, শক্তি এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার গোপন রহস্য, বেশি বেশি পানি খেলে ওজন কমবে এবং বিভিন্ন রোগ মুক্তি ঘটবে।

কিন্তু অস্বাভাবিক পরিমাণ পানি পান করলে শরীরে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে, যা কিছু ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী পানি পান করাই সবচেয়ে ভালো।

কখন পানি পান করা সবচেয়ে উপকারী?

বিশেষজ্ঞদের মতে, দিনের বিভিন্ন সময়ে পানি পান করার অভ্যাস শরীরের জন্য উপকারী।

সকালে ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস পানি পান করা সবচেয়ে উপকারি।

খাবারের কিছুক্ষণ আগে পানি পান করলে হজমে সহায়তা করে।

খাবার শেষ করার  কিছুক্ষণ পর পানি পান করা উচিত।

ব্যায়ামের আগে ও পরে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন।

বাইরে থেকে এসে বা অতিরিক্ত ঘাম হলে দ্রুত পানি পান করা উচিত।

শুধু পানি নয়, খাবার থেকেও মেলে পানি

শুধু পানি পান করেই শরীরের পানির চাহিদা পূরণ হয় না। অনেক ফল ও সবজিতেও প্রচুর পানি থাকে।

তরমুজ, বাঙ্গি, শসা, পেপে,কমলা, আনারস ও টমেটোর মতো খাবারে পানির পরিমাণ বেশি থাকে। এসব খাবার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং ত্বককে রাখে সতেজ।

চিকিৎসকদের মতে, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের প্রয়োজন অনুযায়ী নিয়মিত পানি পান করলে পানিশূন্যতা, ক্লান্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসমস্যার ঝুঁকি কমে যায়।

তাই তৃষ্ণা লাগার অপেক্ষা না করে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। সামান্য এই অভ্যাসই আপনাকে রাখতে পারে সুস্থ, সতেজ ও প্রাণবন্ত।

তথ্যসূত্র:

• World Health Organization (WHO) – https://www.who.int/
• Mayo Clinic: Water: How much should you drink every day? – https://www.mayoclinic.org/
• Harvard T.H. Chan School of Public Health – https://nutritionsource.hsph.harvard.edu/water/
• NHS (National Health Service) – https://www.nhs.uk/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *